যে মেয়েটা শাড়ি মানে বোঝে রক্তের স্রোত...
সস্তার ন্যাপকিন হয় সেটা।
ঘৃনিত "স্বামী"শব্দটা উপহার দেয়।।
আমি নারী, আমার শরীর ঘাঁটা সন্ধায়।
যাকে বাসর বলে সমাজ।।
বুক থেকে আঁচল ফেলে সে সমাজ কে থুঃ ফেল্লাম।
যে সময় সন্ধারতি, ভোরের নামাজ...
আমার সে সময় সেক্স পায়।
পুরুষ বুকে ঘুমোতে ইচ্ছে হয়।।
আমার যোনি ঈশ্বর চায় না....
ঈশ্বর আমার পরকীয়া নয়।
মুক্তি দেবে আমায় পুরুষ এসব?
তুমি আমার ভীষন একার প্রেমিক হবে পুরুষ?
উর্ধ্বাকাশে আঙুল তোলায়, যারা আমায় বেশ্যা বলবে,
তুমি তাদের ঠ্যাকাতে পারবে না?
আমার চারদিকে বৃত্তাকার একটা ফুলের বাগান, তুমি দিতে পারবেনা?
আমার পরপুরুষ ঈশ্বরটা চাই না...
চুড়ি, শাঁখা, হাতে বোঝা আমার।।
আমার যোনি রক্তাক্ত হয়েছে, সিঁদুরে বোঝাবোনা।।
এ কি ঘোর ন্যাকামো হচ্ছে জীবনটায়...
পুরুষ এ সব থেকে তুমি আমায় মুক্তি দাও...
প্রেমিক হও, উপবাস ভাঁঙাও...
কোনো ঈশ্বর আমার প্রেমিক নয়...
আমি ঈশ্বরের ক্রীতদাসী নয়।
আমি বাধ্য নয় ঈশ্বরের স্ত্রী সেজে তাকে তুষ্ট করার খেলায়।।
সে দায়িত্ব নিক তাদের কাল্পনিক স্ত্রী রা।।
আমায় সেবার পাত্রী বানিও না ওদের চাহিদায়...
ওরা অসহায়?
হাত পাতুক ক্ষুধায়...
ডালি সাজিয়ে মর্জিতে তুলে দেবো ভিক্ষা...
ধমকে জানিয়ে দেবো, স্বাবলম্বি হতে।
হে পুরুষ, দুধের অপচয় টা তুমি পৃথিবীতে হতে দিয়োনা...
গোলাপ চারায় ঢালা হোক জলটা।
তুমি আমার হাতে ধরা ঘটিটা নর্দমায় বয়ে যেতে দিও না...
তা না হলে, তোমায় পুরুষ ঠাওরাতে লজ্জা হবে আমার।।
★ নারীর কলম
★ বিষফল (21.02.2020)






0 comments:
Post a Comment