গিটারের স্ট্রিং দু বুন্দ রক্ত নিলো আমার,
ওর না-চিৎকার করার প্রতিবাদ বোধহয় |
নখের আঁচড়ে ওর বুকটা ক্ষত বিক্ষত হোক ....
ও বোধহয় চায় না ||
ও বোধহয় চায় না, যন্ত্রনার অভিসার |
আকাশটা আজ বড় মেঘলা ....
ক্ষুধায় ||
রক্তনীল ...
চোখটা ||
ওকে জানাবো না, পতিতা নদীটা তোমার শেষ সম্বল....
অশ্রু ধুয়ে নাও ||
হাত রাখো ওর যুবতী বুকটায় ||
নদীর-যোনি-জল মাথায় ছোঁয়াও, আশির্বাদ ভঙ্গিমায় ||
তান্ত্রিকের মত নতজানু হয়ে জানাও পেন্নাম |
গিটারের স্ট্রিং দু বুন্দ রক্ত নিলো আমার ||
* ছেঁড়া তার
* বিষফল 11:06am, Tue 28-04-2020








0 comments:
Post a Comment