তোমার ঘামে ভেজা শরীর আমার স্বর্গ দীপা,
মোহরকুঞ্জ কিম্বা চন্দননগর মেরিন পার্ক।।
কিম্বা... থাক।।
তোমার কপালে আমার কপাল রেখে কেঁদে ফেলতাম,
নিখুঁত ঈশ্বর ঈশ্বরী হতেম দুজনে।
গঙ্গাকে দীপা দীপা বলে ডেকে উঠতেম....
তুমি ভয় পেতে, আমি ঈশ্বর হলে।
তুমি ভয় পেতে চিলের ক্রন্দনে...
তুমি ভয় পেতে নদী ফুলে উঠলে।
আজ ভয়ে ভয়ে বালিশ আমার....
সে আর একটাও কাঠগড়া মাড়াবেনা।
নয়তো ওরা সাক্ষ্য দিতো....
সূর্যাস্তটা দীপার পায়ের তলায়।।
বেলুরমঠ দক্ষিণেশ্বর তোমরা মুখে কলুপ দাও....
আজন্ম যেনো বালি ব্রিজে বৃষ্টি না হয়....
দীপা তুমি খোলা পিঠে আর চুল রেখো না,...
আমার ভয় হয়।।
পৃথিবীতে যেনো আর একটাও ঈশ্বরী না জন্মায়,
আমি তাকে দীপা দীপা কিম্বা দেসা বলে ডেকে উঠতাম।।
★মেঘলা★
© বিষফল (09.02.2020)






0 comments:
Post a Comment