★★★ বৃষ্টি আসন্ন ★★★
বুকের বামদিক প্রেমিক হলো।
মাথা রাখো।।
সিঁথিতে তেল খুঁজবো।
শ্যাম্পুর প্রশংসা তুমি পছন্দ করো না।
আঁকড়ে ধরবো।
তুমি একটা কলজের চাবি বানিয়ে নিও।।
আমি টান টান হয়ে শুলে.....
তুমি ঠোঁটে মন্ত্র দিও।
আমি শিব-শিলা হবো।।
দেসা, তুমি ঠিকঠাক একটা শুঁয়োপোকা হয়ে জন্মাও।।
প্রজাপতি ভীষন পছন্দ আমার।
আমি সজিনা গাছ হলাম।।
আমি সঠিক সময় তোমায় জাগিয়ে তুলবো।
বাইরে রামধনু।।
আর আমি? ডানহাতে পিউপাটা কৌটতে তুলে রাখবো।
ছিন্নভিন্ন।।
★ বিষফল (26.07.19)






0 comments:
Post a Comment