আলাদিনের প্রদীপ তোমায় দিলাম....
মেঘ সরাও।।
বসো ক্ষনকাল...
বক যেমন।।
এবার ছুঁয়ে দাও...
যাদু প্রদীপ তোমার।।
নয়ন ভিজে গেলো?
জগৎ তন্ন করে, এটাই দেবো তোমায়।।
তোমার নয়নে মেঘ ভিষণ....
তোমার ঠোঁট শুষ্ক, জিহ্বা রক্তশূণ্য।।
তোমার ছাদের টবে প্রদীপের দৈত্য...
তুমি ইসারা করো।।
জগত ধ্বংস হবে নয়তো, নিশ্চয়।।
তুমি নয়নকে কাপালিক বানিও না....
তোমার খড়গটা আমায় দাও।।
পলাশ ফোটানো আমার কাজ।।
তুমি প্রদীপটাই নাও....
চোখের নিচে জমানো কালি এবার সরাও।।
তোমার মাথার উপর চাঁদটা তোমার গোলাম।।
তারাগুলো ও....
★ বিস্বাদ ও মনন
© বিষফল(24.01.2020)






0 comments:
Post a Comment