ও মানুষটা আমার বাবা, এটা আমায় প্রমান করতে হবে আজ | সবার সামনে, কাগজে-কলমে | নয়তো... থাক || ধন্যবাদ বিজ্ঞান |
আরে, এ রাষ্ট্র আমাদের জারজ ঠাওরেছে হঠাৎ ||
মাননীয় রাষ্ট্র.... ভীষন কষ্ট হচ্ছে ভেতরটায় , কষ্ট হয় ||
একটা সত্যি কথা আপনাকে বলি আজ... রাষ্ট্র আপনি না মশাই সুস্থ নয় || সত্যিই সুস্থ নয় ||
প্লিজ, অচেতন অবস্থায়, DNA টেষ্ট করে জানতে পারতে তা, ওই মানুষটা কি আমার বাবা? আসপাসের ওই মানুষগুলো আত্মীয় আমার? আপনার যখন মনেই হলো... জারজ রাষ্ট্রময় ||
তাহলে আর এ দৃষ্য আমায় দেখতে হতো না ||
আপনার লজ্জা হচ্ছে না ? কি বললেন....?
.....যত্তসব |
অথচ আমার চোখের কোনায় জল |
ধন্যবাদ | ধন্যবাদ ||
আহ...কি ব্যস্ততা এনে দিলে দেশময় | খাসা !
হে আপনি মাথা চুলকাচ্ছেন কেন ?
ওহ... আপনি ফুটপাথ থেকে কুড়িয়ে পাওয়া , পালক-কন্যা/পুত্র ! আর আপনি ? ....দলিল দস্তাবেজ হীন, বেঁদে, যাযাবর মানবতার !
যত্তসব....
¤ বিষফল (10.12.2019)






0 comments:
Post a Comment