RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

প্রহসন

 

 
 
 

 
সিগারেট ধরিয়েছেন?
ফেলুন ওটা।
বিড়ি?
ওটাতো ৯০% কাঠের গুঁড়োতে ভরা।
আজ রাত ঘুমাবেন কি প্রকার?
জলের বোতলে গুলে নিন অশ্রু আমার।
হারাম মাংসে কামড় বসান,
আহ কি কটু গন্ধ অশ্রুময়।
জানেন ঈশ্বর,
এভাবে হুটহাট পৃথিবীতে রাত নামাবেন না।
ঠোঁটের চামড়া গুলো খোলস পাল্টায়,
নগ্ন শরীরগুলো ঢেকে নিন কাঁথায় ।
কি দারুন শিল্পময়,
সুঁতোর ফোঁড়ে শরীরময় কালপুরুষ গোটাকয়।
এই নিন, জলের বোতলে গুলে নিন অশ্রু আমার।
ছড়িয়ে দিন দেওয়ালময়,
মুত্রগন্ডি টানে পশু যেমন.....
আপনার চোখ আটকে গেলো তো আবার?
সারারাত জেগে চিড়িয়াখানায় পশুদের সঙ্গম দেখে এলাম।
ভোররাতে মমিটার কাছে গিয়ে নিষ্পলক তাকিয়ে থাকলাম।
ওর শরীরজুড়ে কি গন্ধ, বমি পায়।।
মিউজিয়াম আপনি একটা বেজম্মা,
আপনার বুকে হৃদপিণ্ড কোথায়?
জলের বোতলে গুলে নিন অশ্রু আমার,
হারাম মাংসে কামড় বসান।
আহ কি কটু গন্ধ অশ্রুময় ।।
জানেন ঈশ্বর...
এভাবে হুটহাট পৃথিবীতে রাত নামাবেন না।
পটপট করে পুড়ে যাচ্ছে শ্মশানের কাঠ,
তীব্র চিৎকার করা বিড়ালটাকে ধরে
চিতার আগুনে পোড়ালাম।
ওটাই লেবু মাখিয়ে ডিনার সারবো আজ ।।
স্যার, আপনার সিগারেটটা দিনতো এবার।
রাতের নাভিতে কোন পুরুষ জন্মায় না,
রাতের নাভিতে কেবল শিৎকার শিৎকার।
গোটাকত জোনাকপোকা খুন করলাম,
ওদের আলোয় আপনি ঘুমান।
আমি ছাই তুলে তুলে চোখে লাগালাম।।
 
 
★ লেখা : প্রহসন
★ কলমে : বিষফল (28.09.21), 12.43 A.M.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment