নয়ন মুদলে....
তোর ঠোঁট আমার শরীর ভ্রমন করে।
তিব্র শৈত্যতায় হুড় মুড় করে চোখ খুলতে হয়।।
নাইট বাল্বের স্পষ্ট আলোয় আমি একা।
এজন্য দুপুরেও ঘোর অনিদ্রায়,
ফুল পাখি আর ধর্মের তিব্র চিৎকারে আমি ঘুমাই না...
ঘর ময় ধোঁয়া আর হাতে বেয়োনেট,
পৃথিবীতে মানুষেরা ভীষণ আক্রান্ত হচ্ছে....
তোমাদের সাজানো ঈশ্বরে।।
চোখ নিকোটিন সহা হয়ে গ্যাছে,
ও চোখ ঝর্নাতে ধুয়ে নেওয়া যাবে...
কিম্বা শরীরটা মর্গের খোলা বিছানায়...
রাষ্ট্রটা আমার একটা কশাই এর দাঁড়ি পাল্লায়,
আমি আর বালিশে মাথা রাখতে পারি না।
হে বিপ্লব এতে আপনার ঘুম ভাঙবে না একটুও...
আমার পায়ের নখ গুলো মাংসে লুকানো।।
★ অনিদ্রায়...
★ বিষফল (11.02.2020)






0 comments:
Post a Comment