RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

ও কি হঠাৎ সাবিত্রী হয়ে গেলো?
ও শরীরে আজ উন্মত্ত হলাম নাতো,
অথচ আজও ছিলে নগ্ন।
নদী, তুমি কি কারো প্রেমিকা হয়েছো?
তোমাকে দেখে আজ পাগল হইনি জানো!
না করেছি হৃদয় মন্থন।
তোমার শরীরী ঘ্রানে এ কোন সন্ন্যাসিনী লক্ষণ?
নারী-বক্ষ, যোনীতে স্বর্গ লুকানো,
এ সত্য ফ্যাকাসে ভীষন।
ঘৃন্য ঘৃন্য।।
ও কি হঠাৎ সাবিত্রী হয়ে গেলো?
কামনা জাগাতে ও আজ কেনো ভূলে গেলো?
নদী, তুমি কি নারী জন্ম চাইছো?
তোমাকে আজ এতটুকুও পতিতা মনে হয়নি জানো!
কেনো ? কেনো ?
তাই, না ছুঁয়ে নিষ্পলক।
নদী, তুমি নারী হও....
একটা হৃদপিন্ড উপহার দেবো।।
 
 
 
★ 16.07.19 (বিষফল)----- ডায়মন্ড হারবার নদীকে উৎসর্গ

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment