RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

কাল চাঁদটার গায়ে থুঃ ফেললাম....
নয়নে এসব অসহ্য।
ফুল পাখি ঘেন্যা হচ্ছে...
মাংসের স্বাদ পেয়ে বসেছে আমায়,
কাজলে পরি আজ রক্তের দাগ।
মাথায় শালু জড়ানো...
কবর খুঁড়ে টানি সিগার,
হাতে তামাক পাতার দাগ।।
গলায় ঢালি চেরতা...
আমার মাটির চা ভাঁড় শ্মশানে গড়াগড়ি খায়,
পা দিয়ে দুমড়ে ভাঁঙি, আহা।।
সোজা নেমে যাই গঙ্গায়...
গঙ্গার গর্ভে আমার জারজ সন্তান,
ধর্ষন শেষে ঈশ্বরের দিকে উঁচাই সদ্য নেভা চিতাকাঠ।
হাসি পায়, হাসি পায়....
তোমার মিথ্যুক নিরবতায়,
ল্যাম্প পোষ্টে রোজ রাতে আমার দেশটা ধর্ষিতা হয়।
দু একটা পেঁচার চিৎকারে আমায় রাঁধতে হয় সারারাত...
শৈল্পিক ছুঁচোর ঝোল।।
রাষ্ট্র ঘুম ভেঙ্গে তুমি তা খেয়ে নিও...
তোমার গলায় পরমানু ঝোলানো,
দাঁত দিয়ে দাঁড়কাকটা ছিঁড়ে খায় দেশের পতাকা।
খিলখিল করে হেসে ওঠে শিশুরা,
হাসুক ওরা....
 
 
★ বিপ্লব ★
★ বিষফল (12.02.2020)

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment