RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর


 

 

 
চল ভুলে-থাকা-খেলা খেলা যাক |
চল দেখি ভুলে-যাওয়া-ঢং কদিন হয় সম্বল ||
স্মৃতিতেই জীবন্ত সব |
রোদ ঝড় জল
আর "তোমার প্রথম চুমু খাওয়া" |
যেটার উত্তাপে গলতে গলতে তখন আমার চোখে জল ||
"আমার প্রথম চুমুর পর" সপাটে গালে খেয়েছিলে চড় |
বালি ব্রিজ তুমি স্মৃতিতে অমর ||
আমার এ সব স্মৃতি ফ্যাকাসে ভীষন,
তোমার ও বোধ হয় ||
চল ভুলে-থাকা-খেলা খেলা যাক |
চল দেখি ভুলে-যাওয়া-ঢং কদিন হয় সম্বল ||
আমার লিকলিকে হাতটা যখন প্রথম ধরলে,
রোড পারাপারের ছল |
এক ঝটকায় সরিয়ে ছিলাম হাত ||
দীপা তুমি ছিলে ভীষন স্মৃতি লোভি,
আমার ওটায় ভয় ||
"I Always Want To Be Happy"
কান্নাগুলো ঢেকে ফেললেম |
তুমি বলতে ওগুলো সস্তার ব্লাকমেল সব ||
আজও তোর চুমুতে ঘুম গর্ভবতি হয় |
মৈথুন শেষে হাত তোর কপালে খোঁজে নোঙর ||
দেখি ভুলে-যাওয়া-ঢং কদিন হয় সম্বল ||
পাঁজরে পাঁজর,
আখরোট ভাঙা হই রোজ |
চল ভুলে-থাকা-খেলা খেলা যাক |
চল দেখি ভুলে-যাওয়া-ঢং কদিন হয় সম্বল ||
 
 
** লেখা : মন্থন
* কলমে : বিষফল
09:54am, Mon 11-05-2020

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment