RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

 

★★★ দীর্ঘশ্বাস ★★★
(বিষফল) 02.12.18
 
 
মা, আমায় মাটির কাছাকাছি যেতে দাও...
ছোট বেলায় মাটি নিয়ে পড়তাম বিস্তর....
লাল, এঁটেল, বেলে, কালো কত কত.....
মা আমি ছুয়ে দেখবো, স্নেহ আলগা করো,
চোখ আজও স্ফিত হয় তোমার দূরত্বে জানো?
ছুঁয়ে ছুঁয়ে দেখবো, গালে মাখবো,
মা, বাতাসে আজ কতক প্রকারভেদ জানো?
আমি একটা নদী জিম্মা নেবো, তার চরে ঘর বাঁধার জন্য।
বনহাঁস এর মাংস, তীব্ররাতে শীতে আগুন জ্বেলে দু বুকে শ্বাসনেবো মাটির সব.....
মা,আমি পাহাড় চূড়োয় দাঁড়িয়ে ঈশ্বর শব্দকে অঙ্গুলি দেখাবো।
তুমি মানা কোরো না।।
বুকেতে তীব্র জ্বালা, আমার পৃথিবীটা ভালো নেই, তুমি তা জানো না?
আমার কাছে অঙ্গুলি ছাড়া আর কোন অস্ত্র নেই, তুমি তা জানো না?
আমার আঙুলগুলোয় লেগে থাকা মাটিগুলো কি তীব্র সুগন্ধি দেয়
আমি মাপতে পারিনা তা
আমি বিজ্ঞানে মশগুল থেকে গঙ্গার নগ্ন বুকছুঁয়ে যৌনতার স্বাদ এনেছি।
ভীষন নিজেকে নষ্ট করেছি।
কবিতায় পুড়েছি।।
মাঝরাতে হাঁপিয়ে উঠেছি
দুমুঠোতে মাটি চেয়েছি
বাতাসের ঘ্রাণে বহু নারী ঘ্রাণকে অস্বীকার করেছি।।
মা, জানো আজ অমানুষ এর মত শব্দে অপরাধী হচ্ছি,
শাস্তি কুড়াচ্ছি।
মা, আমায় মাটির কাছাকাছি যেতে দাও
বনহাঁস কে গুলতিতে ওড়াবার স্পর্ধা দাও.....
নদীতে সারতে দাও একক সঙ্গম।
ভেজা মাটিতে হাঁটতে তুমি আজও দেবে না?
আজও ঝাউএর গর্জনে বুক ফুলিয়ে বড় হতে কেনো দেবে না?
আমার একক পৃথিবী প্রনামে তুমি আঁচল বিছিওনা....
আমি পৃথিবীকে বাতাসের প্রকারভেদ শেখাবো নতুনরকম
মা, তোমার চোখের নদীতে সাঁতার শেখা হয়নি আজো।
তুমি ও চোখ আড়াল করো।
আমায় রোজ স্বপ্নে ডাক দেয়, বাতাসে পাঠায় আমন্ত্রণ
আমার পায়ে মাড়াতে তুমি দাও....
সুন্দরী ধর্ষিত তন্বী পৃথিবী।
নয়নে ওকে বনবাসী বলে বধ করি
যেমন করি বনহাঁস, শীতে অগ্নি।
চুলে সন্ত্রাসীর মতো অঙ্গুলি চালিয়ে স্মরণ করি বনিতা দ্রৌপদী।।
তুমি আঁচল বিছিওনা.... চক্ষু সরাও... সন্তরন জানি না ওথায়....
একদম।।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment