★★★ মন্দ বউ আজ নদী ★★★
(বিষফল) 22.12.18
আমায় প্রেমিক বানাবে নদী?
ভাড়াটে প্রেমিক......
বিবাহিত কিনা।।
যতবার তোমার বুকে হাত রেখে প্রণাম করেছি....
উতল হয়েছি
মতিচ্ছন্ন প্রেমিক
বার বার ছুটে গেছি
ছুঁয়ে দেখেছি
তুমিও কি প্রেমিক চেননি?
আমায় প্রেমিক বানাবে নদী?
ভাড়াটে প্রেমিক......
তোমার পলকে জ্বলেছি, পুড়েছি
কেঁদেছি, চিৎকার করেছি
সে নাম গুলো শুনে শুনে.....
তুমি মন্দ প্রেমিক ভেবেছো তোমার জানি
কতবার তোমার সমিপে বসত বাঁধি চেয়েছি
মন্দ বউ তুমি তা জানো কি?
একমাত্র তুমিই নিরব সাক্ষী
কত প্রেম সমাধী পেলো
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে....
মননে আজ তোমায় সেই মন্দবউ বানিয়েছি
নিরবে সব বিচ্ছেদ সহেছি
ইতি
তোমার মন্দ প্রেমিক।।
আমায় প্রেমিক বানাবে নদী?






0 comments:
Post a Comment