RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

 


প্রাপ্প
 
বিষফল (23.03.13)
 
 
আমার একটা রাস্তা চাই ঈশ্বর
পতিতা পল্লি বসাবো
চিড়িয়াখানার মত দেখানো হোক
নারীদুঃক্ষ!
অর্থ - দ্বার উদঘাটন করুন মাননীয় ।।
আমার একটা গ্রহ চাই ঈশ্বর
মমি বানাবো
সুন্দরি নগ্ন - পবিত্র নারী সমূহ
কবিদের তির্থক্ষেত্র
শ্রেষ্ঠতম ।।
ভীষন প্রয়োজন ঈশ্বর ভীষন -
কবিদের স্বরবর্ন শেখাবো
বাচ্ছাদের মত চড় খাবো –
তবুতো চিৎকার করবো
কেন মিথ্যা টেনস-টু শিল্প
মোড়ক টেনস-টু সত্য ।।
ছেলেটা জিজ্ঞেস করতো রোজ – বাবা –
কতটা কাছে থাকলে সূর্য , মা – বলোতো ?
 
 
 
 
 
 
 
 

 
 
** নমস্য **
 
 
এটা কোলকাতা ---
জামার বোতাম খোলা রাখতে নেই জানালায়
এখানে খোলা রাস্তায় ম্যাজিক দেখা যায়
একটা কবি একটা বাড়ির নাম দেয় কলকাতা
দরজা খোলার পালা আজ ---
আলোয় আলোয় -- ঢেউ, গঙ্গা
যাক, এটা পতিতালয় ---
সমগ্র বিশ্বের নিগরোনো রস -- স্বাদ -- সুগন্ধ যোগান দেয়
ও দিকে ক্ষুধা -- আফ্রিকা -- আন্দামান --আমাজন
এ দিকে শিশুমৃত্যু -- নারী উথ্বান
এটা ডাস্টবিন -- নর্দমা -- পচাপাঁক
এখানে গবেষক থাকে রোজ দু -- একটা
ভেজালের সংজ্ঞায় নতূনত্ব আনা যায় কিনা !
ওটা ? ওটা -- বৃদ্ধাশ্রম....
পিতা মাতার প্রতি শ্রদ্ধা ।।
ওটা খাবার, সুইমিং পুল, পোষাক -- আাকাশ
হাততালি দাও..... হাততালি দাও......
তাইতো ! ওটা যুদ্ধ -- রক্ত -- যোনি ছিন্নভিন্ন !
এটা কান্না, এটা কান্না, এটা কাতর ---
এটা --- একটা শিশু, চাঁদ দেখাবো
চুমু খাবো
আমার স্বর্গ, আমার ভারতবর্ষ ।।
উফ, হাততালির জন্য হাতদুটো তোলা বড় শিল্প, বড় যুদ্ধ ।
 
° বিষফল -- বিরচিত "সে" কাব্যগ্রন্থ থেকে (18.07.12) দিগবেড়িয়া, দঃ ২৪ পরগনা, West Bengal, India
 
 
 
 
 

 
 
 
 

 *** বিধবা ***

আমি একটা সিগার
ওরা আমায় নাম দিল বিধবা, পতিতা ।
প্রত্যেক পল্লিতে আমাদের আনাগোনা, পতি, সন্তান ।।

সাদা শাড়ি, হলুদ পাড়, বুকে যন্ত্রনা
ওরা শুষে নেয়, দেবতা ।
শ্রদ্ধা, প্রণাম ।।

আত্মা বিধবা নামেই বেশি খুশি হয় ।
পতিতা নামেই বেশি সম্মান ।।

সিগারেট ঠোঁটে নারী বেশি পছন্দ হয়
ওরা চুমুক দিচ্ছে ঠোঁট, কবি, কবিতা ।।
ফাঁসির আসামিরাও আজ স্বপ্ন চায়:-
ধোঁয়ার মাঝখানে নারী টানছে সিগার
একটা পতিতা ।।
মোহরকুঞ্জ, পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া – টুকরো টুকরো স্বর্গ, পৃথিবী বোধহয় ।।

 

 

© বিষফল--(13.05.13) দিগবেড়িয়া, দঃ ২৪ পরগনা, West Bengal, India 

 

 

 

 


 

 ~ নাটকের চরিত্র ~

পাগল জীবন কি অপূর্ব...
শুধু বড়ো হবো ,
রাজার মত আঙুল চালাবো .
ঘোড়ার চেয়ে ও দ্রুত ছুটে যাবো .
কেননা আমি পাগল ।।

মোটেই তাকাবোনা কে ভ্রুক্ষেপ করলো ,
মাথায় পায়ে তলপেটে সবজায়গায় ফ্রেটি বাঁধবো ,
হাসতে হাসতে পৃথিবী পার হবো ।।

পাগল জীবন কি অপূর্ব...
অথচ নাটকে সময় ছিল ২ ঘন্টা মাত্র ।।


© বিষফল (21.12.10), Home, Digberia, 24 Pgs (S)
 
 
 
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment