★★★ কলমযোদ্ধা বনাম সম্পাদনা ★★★
(বিষফল) 29.11.18
সম্পাদক কি কবিতা শিক্ষক?
খড় ভুঁসি খাইয়ে বাজারে গরুর মতো বিক্রি করে,
লেখা, কবিকে।।
কে কোন শব্দে কাঁদবে হাসবে
তাকে আপনি বিক্রি করার ফন্দিতো আঁটবে,
সঠিক বেঠিক এর গল্পে।।
এত ম্যাগাজিন, এত কবিতা শিক্ষক
বাজারদর বোঝা বোদ্ধা,
শিল্প-ত্রাস জন্ম দেয়।
কবিতা লেখার অ্যাকাডেমি না চালু হয়।।
কবিতা কি, কারে কয়, ঠেকা নিয়েছেন?
গুরুবাদ শেষ না হলে, সাহিত্যের হাহুতাশ।
প্রত্যেক কবি লেখক হবে এক একটা সম্পাদক,
ব্যতিক্রম ঘর মোছা নারী কিম্বা মালিটা।।






0 comments:
Post a Comment