RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

 

★★★ কবি ও সমালোচক ★★★
(বিষফল) 29.12.18
 
 
 
কবি আপনি?
....আজ্ঞে, তৃনমূল, বর্তমান।।
সমালোচক?
না! না!
....বর্তমানে ও তো বিজেপি, সি পি আই এম, মাওবাদী,নকশাল।
নোংরা মানসিকতা, নষ্ট সহচর।।
শিল্পী সরকারী না হলে....
ঘেউ শব্দটা কত পুষবেন নিজ টাকায় বলুন মহাশয়!
আলবাৎ!
মানপত্র, ফুলের তোড়ায় নারী কতক....
এসব কে জোগায়?
এগুলো ছাড়াকি কবি হয়?
ধন্যবাদ কবি...
পেন্নাম!
একটা বিড়ি খাই এবার....
ধুর মশাই, আপনাকে জগৎ বিশ্ব শিক্ষক ঠাওরায়
ধর্ষন করেন না বলে, বিড়ি খাবেন... সামনে ছাত্রদল
বাহ!
এ চিত্র বড়ো সুখকর!
ছাত্রদল স্যারের সামনেও দামি সিগারেট ধরায়
কপি পেষ্ট শব্দটার পায়ে প্রনাম
জগৎ ক্ষিন মানসিকতা থেকে বোধহয় আর মুক্তি পাবে না!
সরকার দেওয়ালে স্টিকার লাগায়....
ধূমপান মানা!
মানবিকতার শিক্ষক কে আজ?
প্রভাবশালি কবি না সরকার?
কবি আপনি?
আজ্ঞে, প্রভাবশালী, বরাবর সরকার পক্ষ নিয়েছি কিনা!
আর আপনি?
ধুর শালা, আমি তো সাধারন পাবলিক একটা।।
সরকারি না হলে তারে কি বুদ্ধিজীবি কয়!
গবেট, আপনি সাধারন কি করে, কবিতা-লেখক!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment