RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

আমি কথা বললে কারফিউ হয়,
আমি কথা বললে হিন্দু না মুসলিম
এই নিয়ে তর্ক হয়।
আমি কথা বললে রাষ্ট্র দাগায়
জঙ্গি কিম্বা ভাইরাস।।
আমি কথা বললে মুন্ডুর দাম ঠিক হয়
আমি কথা বললে অস্ত্র ব্যবসায়ীর মুনাফা।।
আমি কথা বললে সিমা নিয়ে দেশে বাঁধে দাঙ্গা
আমি কথা বললে মুকুটে মুকুটে লাল চোখ কাতরায়
আমি কথা বললে নারী নর তুমুল দাঙ্গা
আমি কথা বললে....
ঠিকঠাক বোঝা যায়, দেশটা এখনও স্বচ্ছ নয়।।
 
 
★ (বিষফল) 23.06.18 (10.15 P.M.)

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment