★★ পার্কে ক্ষনিক.... ★★
(বিষফল)
যন্ত্রনা পেলে শব্দ প্রসব করি
ওরা আমায় বলে দুঃক্ষবিলাসী
সুখেও চোখের জল ফেলি
হারাই
হারাবার কথা ভাবি।।
ওরা সুখ নিয়ে খুশি খুশি....
..... কষ্টের আঁচ পায়নি বোধহয়।
সেদিনও তোমায় বুকে পেয়ে কেঁদে ফেলি,
তোমায় হাসি দিতে পারিনি....
কিন্তু ওরা সুখ নিয়ে কত খুশি
তোমাদের, ঠোঁটে লিপস্টিক নিয়ে ও হাসি
..... দেখে দেখে শব্দ প্রশব করি
বুকে নিয়েও, তোমার পিঠে হাত রেখে রেখে.....
শব্দে শব্দে দুঃক্ষ চাষ করি।।
★Dated : 12.09.18






0 comments:
Post a Comment