RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

¤¤¤ পলাতক ¤¤¤
 
 
তোমার ও ঠোঁট দুটোকে পতিতা করেছো
কি করে প্রেমিক হবো ?
তোমার ও ঠোঁট মৌচাকের মত, এ উপমা কবি দেয়নি কখনও
তোমার ও চোখ দুটোতে, কত পরপুরুষ ছুঁয়েছো ...
ঘেন্যা হচ্ছে, ঘেন্যা হচ্ছে, ঘেন্যা হচ্ছে ভীষণ ।
তুমি তোমার ঠোঁট দুটোকে পতিতা করেছো ।
ও ঠোঁটের অংশিদারে, জানি না কত তম !
আঙুল গুলোতে কত জন স্বপ্ন চেয়েছে
এই ভেবে মন আঁৎকে ওঠে ।
তোমার শিরা গুলো রোজ কত রক্তের স্পর্শ পেলো
কি করে প্রেমিক হবো ।
তবু আমি ভাগ্যবান জানো, কপালে টিপ পরেছো
কবিদের চুম্বনের জন্য বোধহয় কপালটাই শ্রেষ্ঠতম ,
টিপ তুলে কবি নারীকে চুম্বন করলো ।
ঘন্টিগাড়ির আওয়াজে কবির ঘোর কাটল
পাগলা গারদ থেকে সে পলাতক ।
তার অবস্থা ? রেকর্ড বুক বলতো - জঘন্যতম
ক্রমে, সশব্দে দরজা বন্ধ হলো ,
অকাট্য অট্টহাসে ভেসে এলো -
"নারী - নারী তুমি ঠোঁট দুটোকে পতিতা করেছো"
তার পর - সব স্তব্ধ ।
 
 
 
© বিষফল - Dated 04.05.17 Morning 9.40 am.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment