কবিরা প্রতিবাদী হলে কবিত্ব চলে যায় । চোখের জলের কাছে আপনার কাব্য হাস্যকর
। সমাজ কবিতার প্রয়োজনীয়তা হারিয়েছে আজ । কবিতারা আজ বিকলাঙ্গ । আমার আদিম
সন্তান । নিরীহ মনের বিলাসিতার আরেক নাম কবিতা । কবিরা প্রতিবাদী হলে
কবিত্ব চলে যায় । অথচ , নারী ঠোঁটে কবিতারা বুকে প্রেসমেকার বসায় । নারী না
কবি হলে সমাজ জন্ম দেবে শত সহস্র শম্ভুলাল । চোখের জলের কাছে আপনার কাব্য
হাস্যকর ।
Date : 09.12.17
© বিষফল






0 comments:
Post a Comment