RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

★ এক সিরিয়া বাসি মায়ের গল্প ★
(বিষফল)
 
 
আমার সন্তানের রক্ত মেখেছিস ?
পাষন্ড !
মাটিতে আমার সন্তানের চাপচাপ রক্ত
শুকায়নি এখনও
তোমাদের নৃত্য মানাচ্ছেনা
ছি: ম্যাগো
এই মাটিতে কলজে, হৃদপিন্ড ছেঁড়ার লালদাগ শুকায়নি এখনও
বাতাসে এখনও গন্ধ পাচ্ছো না ধূপ ও আতর ?
আমার সন্তানের রক্ত মেখেছিস ?
পাষন্ড !
কি ?
আজ উৎসব ?
বসন্ত !
আহ !
দু হাতে ছিঁড়ে বের করা, আমার কলজেটার মাঝখানে একটা কুঠারাঘাত দাও
গালে মেখে, পাপড়ি গুনে গুনে ফুল দেখবো আজীবন।
কেননা, আজ রঙের উৎসব।।
 
 
 
Date : 28.02.18

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment