RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

★★★কবি ও কুঠার★★★
(বিষফল)  05.11.18
 
 
মাঝে মাঝে মনে হয়....
কুঠার ধরি হাতটায়।।
কুঠারে কি মানুষ ঠিকঠাক জ্যান্ত কাটা যায় হে পরশুরাম?
নগ্ন ও নির্মম
হত্যা করবো ধর্ষক সব....
ওরা যেমন করে রমন করে শিশুঅঙ্গ
মাঝে মাঝে মনে হয় দুহাতে রক্তমাখি এবার.....
থুঃ কলম থুঃ....বোরখায় মুখ ঢাকো
তুমি একটা ধর্ষকের মৃত্যুভয় আনতে অক্ষম আজ...
আমি অস্ত্র তুলে তুলে...
জগতে আবার গড়ে দেবো পরিকল্পিত ময়ূর উদ্যান
এ হাত অস্ত্রের ব্যবহার শেখেনি আজও
অসুস্থ চোখ তার সম্বল
জগৎ যন্ত্রনা পেলে
অশ্রু প্রসবই তার শেষ সম্বল
মুঠো হাত অনুভব করে স্বপ্নে রোজ...
একটা ধারালো কুঠার।।

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment