RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

★★★দীপা, গন্ধর্ব বিবাহ ও ডিভোর্স ★★★
(বিষফল)
 
 
প্রেম গুলো কি এক একটা গন্ধর্ব বিবাহ?
বিচ্ছেদ গুলো ডিভোর্স?
অথচ আমৃত্যু বোলে তৃপ্ত হয় মনন...
ও আমার... আমার কেবল।
না দেখতে দেখতে একদিন ভুলে যাবে ক্রমে
প্রেম নামক গন্ধর্ব বিবাহে এভাবে ডিভোর্স আসে
আফটার অল আপনার স্বপ্নে এখন অন্যজন আসে।।
দীপা, জানি আজীবন কষ্ট হবে হঠাৎ করে
ঘোর নির্জনে
মন্দবউ বলে মন ডুকরে কাঁদবেও
ভালোটি আছো...
এভাবেই সামলে নেবো।।
ভালোটি থাকার জন্যেই তোমার চলে যাওয়াটি ছিলো
আমি আর ভেবে রুগ্ন হবো না
দীপা, আমাদেরটাওকি গন্ধর্ব বিবাহ ছিলো না?
বিচ্ছেদ আজ ডিভোর্স সত্য
অদেখা আর ব্যস্ততা ভুলিয়ে দেয় সব....
শরীর ছাড়া সত্যি ভালোবাসা বাড়েই না
একটা কিসের জন্যও কিছু একর ত্বকের দরকার হয়।।
দীপা... মন্দবউ.. শব্দগুলো গচ্ছিত থাক
তোমার ক্ষনিকের বর বলা মুহুর্ত.... এখানে অমরত্ব পেলো।।
চন্দ্র সূর্যের ওঠা.. নামা... একটা সময় টের পেতাম না
আজ দিব্যি পাই সব...
প্রেমে পড়লে মানুষ ভীষন অসুস্থ হয়
বিচার বুদ্ধি কমে যায়, মন হাউমাউ করতে থাকে সবসময়
যে যেমনভাবে থাকতে চায়....
মগজে রাখবেন... আমার প্রেমটা সস্তা নয়।।
সস্তা ছিলো হয়তো আমার চোখের জল..অনুভব...
মনে করতে চাইনা আর...সুস্থ থাকতে হবে আমার বহুকাল
মেলাতে মেলাতে ক্লান্ত হবো.... বিচ্ছেদ হওয়া সবার প্রেম গুলো দীপার সমার্থক....।।
বর্তেটি থাকিসরে দীপা আজন্ম.....
আমি ঈশ্বর নয়... হাসি পেলো।।
ওর বর্তে থাকাটা বোধহয় নিশ্চিত হলো না!
হা গন্ধর্ব বিবাহ.... হা ডিভোর্স......
 
 
★ Dated : 01.11.18

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment