RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

★★তোমার স্বরাজ মরবে না★★
(বিষফল)
 
 
কাশ্মীরে সব জঙ্গি মরে না
স্বরাজ আমার জন্মগত অধিকার বলা এক একটা বাল গঙ্গাধর তিলক।।
কাশ্মীরে যারা ধর্ষিতা হন
অপরাধী ? সেনা কিম্বা বিভীষন।।
আমার দেশ কবিকেও প্রকাশ্যে নগ্ন করার সাহস দেখায়
হুমকিও দেন জিপগাড়িতে সহবাস করার
আমি দেশের বিরুদ্ধে কিছু স্বপ্নেও লিখিনা
আমি দেশের পা চাঁটা কুত্তা
আমায় লাথি মারলেই, সব খেল খতম
বুলেট গুলো রাতের আঁধারে সুন্দরী নারীদের স্বামীর বুকেয় বসিও
নারী লভ্যএর সরকারী ছাড়পত্র।।
পূর্ব পাকিস্তান ছাড়া যদি একেক জন অনন্য হয়ে যায়
ইন্ডিয়া কেনো নয়, ইন্ডিয়া কেনো নয়?
কাশ্মীরে সব জঙ্গি মরে না
স্বরাজ আমার জন্মগত অধিকার বলা এক একটা বাল গঙ্গাধর তিলক।।
 
 
Date : 02.04.2018

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment