★★★কবিতা প্রসঙ্গে নারী★★★
(বিষফল)
সানি লিয়ন, পাওলি দামগুলো ঢুকে গ্যাছে কবিতায়,
দিবারাত্র শরীর চাঁটায়
দেহজ লালা আর রজস্রাব তুলে দেয়
ঝাঁঝালো গন্ধে ম হয়ে জড়ো হয়
আধুনিকা আধুনিক গোটাকয়
আয়নার সামনে নগ্ন তোমার শরীর,
খুঁটে খুঁটে জানিয়ে যাও কোথায় কটা তিল,
চর্বি জমেছে কতটা
কেশগুলোয় কতটা অসহ্য, আদৌকি বড্ড বড়ো বড়ো !
এগুলো ছাড়া কি কবিতা হয়, সাহিত্য খায় ?
সানি লিয়ন, পাওলি দামগুলো ঢুকে গ্যাছে কবিতায়,
কবিতা জনসমক্ষে নগ্ন হওয়ার পাসবুক আজ ?
যত দুঃক্ষ বিছানা জুড়ে, যোনিময় ?
যে কবিতা যত বেশি নারীঘ্রান জোগায়, পাবলিক নাকি ওটাই খায়।
সুন্দরী কবির সুন্দর শরীরের বর্ননা নেই, ওটাকি কবিতা ?
থোঃ কি যে লিখি আজ !
চক্ষু জুড়ে রক্ত-মাস, ধর্ম-ত্রাস
ঘেন্যা হয়, ঘেন্যা হয় নারী চাঁদ
পাপড়ি দেখে বক্ষ সয় ? কানন মাঝের বর্ন ময়।
রঙীন কোন মিষ্টান্ন এতো নয়, জমাটবাঁধা রক্তসব
সেনাগুলোর চোক্ষেজল, চতুর্দিকে ধর্মবল
মুর্ছা গেলাম, পৃথিবীটা শান্ত হোক
বনের মোষ ঘেন্যা হয়, শরীর জুড়ে লবন জল
কলম নিয়ে দমবো সব, হা হা ক্লান্ত আজ
নারী শরীর, আলুর চিপস, ভিক্টোরিয়ার মাঠ
বেঁচে থাক, বেঁচে থাক।।
★ Date 01.04.2018






0 comments:
Post a Comment