RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

★★★ কবিতার দুর্দিনে ★★★
(বিষফল)
 
 
শব্দে শব্দে খিচুড়ি রেঁধে, সন্তানের মুখে তুলে দিলে, প্রসিদ্ধ দেবালয়ে।
ওরা তোমায় কবি বলবে, মুখের বানীতে দেবতা ঠাওরাবে।
কবিতাকে আমার, মন্দিরের দেবদাসী বলে মনে হচ্ছে।
নিটোল শরিরে কসমেটিকস এর আস্তরণ।
দেহ জুড়ে ধর্ষনের ক্ষত, ছড়ানো ছিটানো।
শরীর জুড়ে লালা, দুর্গন্ধ,
অনিচ্ছাকৃত যৌন সংগম এর মতো।
প্রশ্নটা খুব জটিল ?
আমার মা কি বেষ্যা হলে,
সত্য স্বীকারে পিছুপা হতাম?
জীবনিতে বিপ্লবি বানাতাম?
আসলে কেউ কেউ শব্দে রোজ পতিতা খুঁজে ফেরে,
বাল্ব কেটে যাওয়া ল্যাম্প পোষ্টের নিচে
এসব দেখে নারী ঘৃনা হচ্ছে, কবিতার কাছে ফাঁসুড়ে হয়ে।।
 
 
Date : 21.03.18

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment