★★★ পরিবর্তিত ভারত ★★★
(বিষফল)
ত্রিশূল দিয়ে বধ করা অসুরটা কি জানতো ?
যে ওটা অস্ত্র নয়, হা ভারতবর্ষ !
ভিক্টোরিয়ার ছাদেও ওড়াতে হচ্ছে পতাকা, ভারতবর্ষ।।
রামের প্রতীক বলে ওরা সশস্ত্র হলো, তালিম নিলো
অস্ত্র ছাড়া বোধহয় ধর্মকে রক্ষাকরা যায়না কোথাও, কোথাও।
শিশুরা এ শিক্ষাগুলো পেয়ে গেলো,
শঙ্কা হয় কলিতে কোন বন্দুকধারী দেবতার আবির্ভাব হয়,
অস্ত্র হাতে মিছিলের ছাড়পাওয়া চাট্টিখানি কথা !
দেবতার প্রতীক গুলো অন্তত হিংসার বাহন নয়,
হা ভারতবর্ষ, হা ভারতবর্ষ, তুমি শুনছো ?
ইতিহাস, বিজ্ঞান ? ওগুলো মন্ত্রী,আমলাদের কল্পনার দর্পন।
হা ভারতবর্ষ, হা ভারতবর্ষ।।
আর আমরা ? আঙুল ছেড়ে লজেন্স চুষে যাবো
একটু থুতু দেবে চেঁটে খাবো,
বমি করে জ্ঞান শূন্য হবো।।
Date : 27.03.18






0 comments:
Post a Comment