★★ দীপা ও Online ★★
(বিষফল) 20.10.18
যে প্রেমগুলো খুব কাছে এসে আবার সেচ্ছায় দূরত্ব চায়
এ গল্প তার অনলাইন হওয়ার।
অনিশ্চিত ভবিষ্যত, জীবনজুড়ে অর্থের অদ্ভুত টালমাটাল
এটা একটা বিবাহিত যুবক ও অবিবাহিত দীপার গাঁথা
দীপা আজ কোন একটা বিশেষ নারীর নাম নয়
দীপা শব্দটা যেনো আজ... প্রত্যেকটা প্রেমিকের হাহাকার
একদিন ওর অনলাইন হওয়াটা শুধু আমিময় থাকতো, সেটা আজ অন্যত্র...
এ দৃশ্যের চেয়ে চরম করুন আর কিছু হয়?
আর এমন কোন করুন দৃশ্য হয়? যাতে একটা মানুষ.. গোটা... আগুনে ঝলসে যায় ভীতরটায়।
যে আগুন কপালে জ্বর নামে কখনও কখনও ধরা দেয়।।
তোমার রাত, দিন মধ্যরাত বরাবর অনলাইন হওয়া....
আমায় আর দর্শক বানিও না....
তোমার ওই সুধু বন্ধু শব্দটা আমার কাছে পঞ্চবানের মতো শোনায়....
দীপা, তোমার সেচ্ছায় যাবার অধিকার আছে, পোড়াবার নয়।।
দূরত্বকে আমায়ও মিত্র বানাতে দাও....
আমায় আমৃত্যু ব্লক করো।।
আমার প্রতিটি যন্ত্রনা তোমার কাছে ব্লাকমেইল...
আর অনলাইনটা?
চাবুক? ভালোবাসার?
নারী বরাবর প্রাকটিক্যাল, সুখে সে সহস্র পুরুষ পাল্টাতে রাজি সর্বত্র...
এ দৃশ্য কিছু পুরুষ সহ্য করতে আধুনিক হবে না কখনও...






0 comments:
Post a Comment