★★ দীপা ও অপমৃত্যু ★★
(বিষফল) 20.10.18
কি আছে তোমার বলোতো?
এতো পাগল হই দীপা.....
এতো মরে যাওয়া তোমার জন্য
অমাবস্যা না পূর্নিমা কতদিন দেখলাম না
আজ কি কোথাও প্রেমের চড়াই-মৃত্যু হলো?
আজওকি সূর্যটা অস্ত যাবার আগে কেঁদেছিলো?
দীপা, তোমার শরীরটা চোখে চন্দ্র মনে হয়না
কিম্বা সস্তা কবির বাগিচাও
অথচ তোমার চোখের কাছে নগ্ন সর্প, কেনো?
তোমার চোখতো পটলচেরাও নয় কোনো
কিম্বা চিত্রিত শিল্পির অবিক্রিত শ্রেষ্ঠ আকর
দীপা, তবু এতো পাগল হয় কেনো কোন অনামি বিবাহিত....?
চরিত্রস্খলন নহে এ ও....
তোমার থুতনির কাছে আসি ধিরপায়ে নিরব
চোখ ফেরাতে পারিনা কোথাও....
মিত্র... চোখ সরাও... পাসে সৌন্দর্যের আন্দোলন...
ছুটে যাও.... কেনো? কেনো অনিশ্চয়তায় কাঁদো?
শরীরী কোন পাওয়া কি মোহ জন্মায়? সেটাকি ভালোবাসা? অশ্রুফেলা?
জগৎ এর এমন প্রশ্নে কন্ঠ ভারি হয়....
নিরবে কবি লিখে যায়... পৃথিবীর অপমৃত্যু হোক।।






0 comments:
Post a Comment