RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

★★ প্রেমিকা ও দীপা ★★
(বিষফল) 20.10.18
 
 
তুমি আমার প্রেমিকা হওয়ার জন্য বড্ড বেমানান
যখন তোমার আমার বুকের মধ্যে কোন দূরত্ব থাকে না
তোমার মুখ আমার কাঁধতায় নিড় পায়
আমার দুটো হাত দূরত্ব কে বধ করে অভিমন্যু হয়
ক্রমে ডান তালু তোমার পিঠে ভ্রমন চায়
তুমি তখন প্রেমিকা হয়ে যাও একটা
ঠিকঠাক
তোমার বুকের ছাতিতে আমার বুকের ছাতিটা যখন.....
শিশুর মতো নিদ্রাছন্ন হয়
আমার দুটো হাত তোমার পিঠে, উরুতে হাত রেখে রেখে বাসুকি নাগ হয়
হৃদয়ে মৈথুন হয়
আর ঠিক তখন তুমি প্রেমিকা।।
মনেই থাকে না , তুমি আমার প্রেমিকা হবার জন্য বড্ড বেমানান
ভুলে যাই তোমার ডেটিং... বন্ধুত্বের সীমা বৃদ্ধিকরা....
তোমার অনলাইন... তোমার অন্য যায়গায় কাঁদা... রাতকল..
আমি ভুলে যাই
আমি ভুলে যাই দীপা।।
তোমার ছাতিতে কপালে চুম্বনের পর আমি প্রেমিক হই বরাবর...
ঠিক তখন তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে যায়
দীপা আমি ভুলে যাই...
আমি ভুলে যাই অন্যজন তোমার অশ্রুমৈথুনেরও কারন হয়
অন্য চোখের অশ্রু মোছার তুলিও হয় তোমার হাত...
তোমার হাসি... তোমার কথপকথন

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment