RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

★★ দীপা ও ময়ূর পাখনা ★★
(বিষফল) 21.10.18
 
 
তুমি চাইলে বন্ধুত্বের ময়ূর পাখনা
আমি দিলাম ডেটিং অ্যাপের ঠিকানা
একদা এটাই তোমার কাছ থেকে আমি পেয়েছিলাম।।
তুমি চাইলে কথায় কথায় উপশম হোক তোমার অসুস্থতা
আমি দিলাম ডাক্তার বন্ধুর প্রেসক্রিপশন
একদা এটাই আমি তোমার কাছ থেকে পেয়েছিলাম
তুমি চেয়েছিলে ঘুমোনোর সময় একটা বিশ্বস্ত উষ্ণ আলিঙ্গন
আমি দিয়েছিলাম নিরবতা
একদা এটাই তুমি আমাকে দিয়েছিলে দীপা
আমার ঘুমোনোর সময় যখন বালিসটা অসহ্য মনে হয়
আমি আৎকে উঠতাম
আমি আমার নগ্ন শরীর থেকে কাঁথা সরিয়ে দিতাম
পাখার ব্লেড হাওয়া করতো সেথায়
আমার উষ্ণতাবোধ কমতো না
আমি পাস ফিরে শুতাম
আমার অসুস্থ চোখ থেকে জল নেমে আসা দেখতাম
দেখতাম তোমার অবহেলা দীপা
আমার বুকের মাঝখানটায় মরুভূমির চিত্র আঁকতাম
একটা মরুদ্যান... একটা পানযোগ্য জলের ডোবা
ক্যারাভান চাইনে দীপা...
একটা তৃষ্ণার্ত মাদী উটের স্বপ্ন দেখতাম
যার সারা মুখে কাঁটার ক্ষত দেখতাম
আর দেখতাম তার ক্রমশ আরোগ্যলাভ দীপা...
আমি পথ হারিয়ে কোন মরুদ্যান এর সন্ধান পেতাম না
যেখানে মরুপাখির নিড় বাঁধার দুটো পাতা একটা ডাল হয়
আমি পেতাম না
আমি তা পেতাম না দীপা...
তুমি চাইলে আজ বন্ধুত্বের ময়ূর পাখনা
আমি দিলাম ডেটিং অ্যাপের ঠিকানা
যেখানে পাওয়া যায়... হিরে বসানো পুরুষের গলা...
টাকামোড়া মাংসল হাত...
তুমি এসবে খুশি হতে দীপা
তোমার স্বপ্নের কুঁড়েঘর বলে কিছু ছিলো না
ম্যানসন গুলো তোমায় হাতছানি দেয়
ভিতরে সুসজ্জিত বিছানা
থারে থারে সাজানো বিদেশি রেড ওয়াইন, ভডকা
ওয়েটার তোমার চোখে জলের ছিটে দিয়ে জাগায়....
কোন ডিস লাগবে আপনার ম্যাম?
সারা পৃথিবীর মেনু আপনার জন্য ফ্রি আজ
এটা পৃথিবী নয়
বিড়াল রানির দেশ এটা
আপনার হুকুমের অপেক্ষায়...
এই নিন ফ্লাশলাইট.... নিস্পাপ মেলোড্রোমা।।
আর আপনার খোঁপার জন্য একটা ময়ূর পাখনা।।

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment